ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সময়ে আরও ২৬৪ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান হবে।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। সব মিলিয়ে ২৬৪ উপজেলায় একই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামনে টানা ৪ দিন ছুটি কাটানোর বিশাল সুযোগ, কারা পাবেন?
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। ১৮ ও ১৯ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার খোলা থাকবে অফিস।  এই দিন ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে টানা চার দিনের ছুটির এই সুযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।  যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এই অবকাশ পাবেন। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও এক রকম নয়। আরটিভি/এসআর
সামনে টানা ৪ দিন ছুটি কাটানোর বিশাল সুযোগ, কারা পাবেন?
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
জানুয়ারি মাস থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন। বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আরটিভি/এসআর
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
আরও পড়ুন
১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত
গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ