ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রত্যাশার তুলনায় আয়কর রিটার্ন জমা কম হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪–২৫ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

এ বিষয়ে আজ ২৯ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এটি চলতি করবর্ষে রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধির তৃতীয় দফা।

যেহেতু ২৮ ফেব্রুয়ারি শনিবার, তাই আয়কর আইন অনুযায়ী করদাতারা কোনো জরিমানা ছাড়াই পরবর্তী কার্যদিবস ১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

আয়কর আইন অনুসারে, ২০২৪–২৫ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার মূল সময়সীমা ছিল নভেম্বর মাস। পরে এনবিআর এক দফায় এক মাস এবং দ্বিতীয় দফায় আরও এক মাস সময় বাড়ালেও প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় এবার আবারও সময় বাড়ানো হলো।

বর্তমান বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে করের ওপর প্রতি মাসে ৪ শতাংশ হারে সুদ, আগের বছরের করের ৫০ শতাংশ পর্যন্ত বা সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে। পাশাপাশি বিনিয়োগে কর রেয়াত ও বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পেতেও জটিলতায় পড়তে পারেন করদাতারা।

তবে এনবিআর সময়সীমা বাড়ালে, বাড়ানো সময়ের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের ক্ষেত্রে কোনো সুদ, জরিমানা বা কর রেয়াত পাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। চলতি করবর্ষে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে জমা পড়া রিটার্নের সংখ্যা ৩৭ লাখের কিছু বেশি।

আরও পড়ুন

এদিকে, গত ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ইতোমধ্যে ৪৭ লাখ ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
আরও পড়ুন
ঘরে বসেই যেভাবে আয়কর রিটার্ন জমা দেবেন
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই বিশেষ ছাড়
আজ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে, কীভাবে দেবেন
আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা