ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোটের টানে বাড়ি ফেরা মানুষের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে গেছে। ঈদের ছুটির মতো চিত্র সৃষ্টি হয়েছে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকায় যানবাহন কম গতিতে চলেছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধীরগতির যান চলাচল ও কলেজগেট ও গাজীপুর এলাকায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে।

বাস সংকটকে সুযোগ করে পরিবহন শ্রমিকরা কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করায় সাধারণ যাত্রীরা অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি, আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলোও স্বাভাবিক রুট ছাড়িয়ে অতিরিক্ত ট্রিপ চালানোর অভিযোগ পাওয়া গেছে, যা সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরো বৃদ্ধি করেছে।

বুধবার(১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস থাকলেও অনেক মানুষই আগে থেকেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো ভিড় দেখা যাচ্ছে এবং আগাম টিকিট প্রায় শেষ।

আরও পড়ুন

এছাড়া, কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি জমেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানসহ গ্রামে যাচ্ছেন।

অনেকে বলছেন, কয়েক বছর পর ভোট দেয়ার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাওয়ায় এই বাড়তি দুর্ভোগ সহ্য করার মত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল
খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল
ঈদের ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বেড়েছে যানচলাচল
সড়কে বাড়ছে গাড়ির চাপ, কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে