তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ শরিফ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০০ এএম


তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ শরিফ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্সে (সামাজিক যোগাযোগ মাধ্যম) দেওয়া বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনে সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহ্যবাহী, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি আগ্রহী। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক স্তরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

image

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। মোদি বলেন, বিএনপিকে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ে নেতৃত্ব দেয়ায় জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন ঘটেছে। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

এছাড়া মার্কিন দূতাবাস ঢাকাও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে, নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলের এই প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission