ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক, লেখক, কলামিস্ট এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে। তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আতিকুর রহমান। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী এবং এফ এইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ব্যাপক পরিচিত।

আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করে বিএনপি। দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত এই সেলের আহ্বায়ক করা হয় আতিকুর রহমান রুমনকে।

পরবর্তীতে তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে দল ও অঙ্গ সংগঠনের ভেতরে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের সহায়তায় দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন রুমন। গুরুতর অসুস্থ কারও সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসা সম্ভব না হলে তাকে সঙ্গে করে রাজধানীতে নিয়ে এসেছেন, করেছেন উন্নত চিকিৎসার ব্যবস্থা। তারেক রহমানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পাশেও।

‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে অনেক শহীদ পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, বিবাহযোগ্য মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের পক্ষে এই কাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন রুমন। এ ছাড়া গেল ঈদ-পূজার মতো আনন্দ উৎসব এবং দুর্যোগের মতো দুর্দশায় নিজে মাথায় করে দলের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন গরিব-দুস্থ মানুষের কাছে।

অবশ্য ছাত্র জীবন থেকেই তিনি মানবিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সম্প্রতি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পান আতিকুর রহমান রুমন। তিনি শুধু ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যই নন, তিনি এমন একজন সংগঠক, যিনি একদিকে কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার অন্যদিকে নীতিনিষ্ঠভাবে বিএনপি তথা তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নির্দেশনার প্রতি গভীর আস্থাশীল।

তার শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে। ছাত্রজীবনেই তিনি ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন।

সাংবাদিকতার সূত্রে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন বহুল আলোচিত ও পাঠকপ্রিয় একাধিক গ্রন্থের রচয়িতা হিসেবেও পরিচিত।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী বলেছেন, উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
আরও পড়ুন
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী