ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাঠমান্ডুতে স্বাধীনতা দিবস উদযাপন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বাইরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী। এ উপলক্ষে কাঠমান্ডুস্থ দূতাবাস নানা কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. শফিকুর রহমান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়।

Nepal002256

দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহিদ, নির্যাতিত মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি স্বাধীনতা দিবসের ইতিহাস ও চেতনা স্মরণ করে বৈষম্য ও অন্যায়মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সার্ক সচিবালয়, বাংলাদেশ বিমান, ICIMOD এবং নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Nepal0022666

এ দিকে স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ মার্চ কাঠমান্ডুর একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, নেপাল সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করবেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিন বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও বিশ্ববাসীর সামনে ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই যেকোনও সংঘাতের সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ উড়োজাহাজে কারিগরি ত্রুটি, ভোগান্তিতে শতাধিক যাত্রী
ভারতে স্বাধীনতা দিবসে কংগ্রেস নেতাকে ছেলেসহ কুপিয়ে ও গুলি করে হত্যা
টানা দ্বিতীয় বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত