ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভারতে স্বাধীনতা দিবসে কংগ্রেস নেতাকে ছেলেসহ কুপিয়ে ও গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
নৃশংস হামলার আগে এই গাড়ি করেই শনিবার (১৫ আগস্ট) রাতে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন নদীয়া কংগ্রেসের সহসভাপতি আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে একজন কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের রাতে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি আটকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে মৃত্যু নিশ্চিতের জন্য ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছুড়ে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই বাবা-ছেলের শরীর।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান নদীয়া জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে ছিলেন। এই জোড়া খুনের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার নদীয়া জেলার বেথুয়াডহরি বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে ছিলেন আনিসুর রহমান। রাতে পার্টি অফিসে দীর্ঘ সময় থাকার পর ছেলে আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

ফেরার পথে নাগাদি রেলগেটের আন্ডারপাসের কাছে তাদের গাড়ির গতিরোধ করে কয়েকজন লোক। কিছু বুঝে ওঠার আগেই বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন তারা। পরে তাদের মৃত্যু নিশ্চিত করতে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়।

আরও পড়ুন

হামলার পর বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে খবর দেন তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আনিসুর রহমান ও আবু সুফিয়ানকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জোড়া এই খুনের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এরপর এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নৃশংস এই খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের দলের নেতা ও তার ছেলেকে। আমাদের দলের নেতার ছেলে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য লন্ডনে পড়াশোনা করার চেষ্টা করছিলেন। চলতি মাসেই লন্ডনের একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল তার।

অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, বাবার সঙ্গে ছেলেকেও নৃশংসভাবে হত্যা করা হলো। মৃত্যুকে নিশ্চিত করার জন্য প্রত্যেককে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চরম শাস্তি দাবি করছি আমি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
ভারতের মন্দির বলতেই চোখের সামনে ভেসে ওঠে হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি, কারুকার্যময় স্থাপত্য আর নানা ধর্মীয় আচার।
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান।
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
ধারের টাকা পরিশোধের জন্য গোয়ালের গরু বিক্রি করতে চেয়েছিলেন ট্রাকচালক চুন্নিলাল কুমাওয়াত (৫৬)। তবে এতে তার স্ত্রী চুঙ্কি দেবী (৫২) আপত্তি জানান।
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
আরও পড়ুন
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন