আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১০:৩৯ পিএম


আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবস বৃহস্পতিবার (২৬ মার্চ) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান বঙ্গভবনে যোগ দেন। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান দূর থেকে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ডাকে ছুটে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন আমজনতার তারেক। এ সময় তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা সঙ্গে ছিলেন। শিখার সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময় করেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission