কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

আরটিভি নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ১০:০৩ এএম


কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
শনিবার দুপুরে গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission