ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৯টা বাজতেই বন্ধ গেট, সময়মতো অফিসে আসেননি ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় সকাল ৯টা বাজতেই অফিসের সব প্রবেশপথ বন্ধ করে উপস্থিতি যাচাই করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরাসরি এলজিইডি কার্যালয়ে উপস্থিত হন। এরপর সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই কার্যক্রম শুরু হয়।

হঠাৎ এমন উদ্যোগে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসের বাইরে আটকা পড়েন। পরে তারা জানতে পারেন, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতেই এই আকস্মিক অভিযান চালানো হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নিজেই গেটের বাইরে অবস্থান করেন এবং দেরিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ভেতরে পাঠানো প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতির তথ্য সংগ্রহ করা হয়।

পরে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে প্রবেশ করেননি। তিনি বলেন, এ ধরনের চিত্র দাপ্তরিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করছেন। সে তুলনায় বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সময়ানুবর্তিতার এমন ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, ভবিষ্যতেও বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে এ ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হবে। উপস্থিতিতে ব্যত্যয় বা অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
আরও পড়ুন
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
দুর্গাপূজায় যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট: নৌপরিবহন প্রতিমন্ত্রী
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’