আবারও বাড়ল জেট ফুয়েলের দাম  

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৩১ পিএম


আবারও বাড়ল জেট ফুয়েলের দাম  
ছবি: সংগৃহীত

দেশের আকাশপথে যাতায়াতকারী সাধারণ যাত্রী এবং দেশি-বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য বড় এক দুঃসংবাদ নিয়ে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিমানে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও এক দফা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি।

আরও পড়ুন

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিইআরসির পক্ষ থেকে নতুন এই মূল্যতালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যা আজ রাত ১২টা বাজার পর থেকেই কার্যকর হবে।

বিইআরসি ঘোষিত নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের বর্তমান দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, কেবল অভ্যন্তরীণ রুটই নয় বরং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামও পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission