ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করে জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর ফলে স্থানীয় সরকারের এই স্তরে এখন থেকে নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং সময়োপযোগী করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে। এটি সরকারের ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ারই একটি অংশ।

আরও পড়ুন

তবে বিলটি পাসের সময় তীব্র আপত্তি জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। সংসদ অধিবেশনের বিরতির পর তারা পুনরায় যোগ দিলেও বিলটির সমালোচনা অব্যাহত রাখেন।

বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আমলে করা অনেক আইন এখন ভালো হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশ জারি করেছিল, তা থেকে সরে এসে নতুন করে বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে দলীয় প্রশাসক বসানোর সুযোগ তৈরি করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

বিলের ওপর আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় এমপিরা ‘না’ ভোট দেন। পরে সংসদ সদস্য শফিকুর রহমান এর প্রতিবাদে ওয়াকআউটের ঘোষণা দেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের সময়কালে এখন পর্যন্ত জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে মোট ৭২টি বিল আকারে সংসদে পাস হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেইসঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ   
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী