ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। স্বাগত ১৪৩৩ বঙ্গাব্দ। বর্ণিল উৎসব আর ঐতিহ্যের আবহে নতুন বছরকে বরণ করছে সমগ্র জাতি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। সংগীত, কবিতা ও নৃত্যের পরিবেশনায় ভোরের নির্মল পরিবেশে নতুন বছরের আহ্বান জানানো হয়।

একসময় পহেলা বৈশাখ মানেই ছিল হালখাতার উৎসব। তবে ডিজিটাল যুগে সেই প্রচলন অনেকটাই কমে এসেছে। তবুও নববর্ষ বয়ে আনে নতুন আশা, নতুন সম্ভাবনার বার্তা। প্রকৃতি ও মানুষের মন দু’টিই যেন সেজে ওঠে নতুনের রঙে।

লোকজ সংস্কৃতি ও স্বকীয়তাকে ধারণ করে শোভাযাত্রায় থাকবে বিশালাকৃতির বাঘ, হাতি, ময়ূর ও মা-শিশুর প্রতিকৃতি। শোভাযাত্রার মূল বার্তা অশুভ শক্তির বিনাশ এবং শুভ, কল্যাণময় আগামীর প্রত্যাশা।

এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’ যেগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক। ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’সহ দেশাত্মবোধক গান শোভাযাত্রাকে করবে আরও প্রাণবন্ত। পাশাপাশি প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করে অংশ নেবে এতে।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

নতুন বছরের প্রারম্ভে দেশ ও মানুষের কল্যাণ কামনায় সবার মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ, উৎসাহ ও আশাবাদ। শুভ নববর্ষ ১৪৩৩।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা
ভেঙে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
ফুল দিয়ে নববর্ষে রেলযাত্রীদেকে বরণ