ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে।

আরও পড়ুন


জ্বালানি তেল ও গ্যাস সংকটে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে, সেটি সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি।

এ ছাড়াও সরকারকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী কীভাবে গুম হয়েছে, এ কাজে যারা জড়িত ছিলেন তারা তো দেশেই আছেন। তাদেরকে রিমান্ডে নিয়ে আসেন। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করুন।

তিনি আরও বলেন, সুসময় অনেকটাই ফিরে এসেছে। তবে সুসময় আনতে হবে জনগণের জন্য, তখনই তা প্রকৃত সুসময় হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। গুম অধ্যাদেশ বাতিল হয়েছে-এরমধ্যে অনেক ফাঁকফোঁকর আছে। সেগুলো সংশোধন করে আরও ভাল আইন করা হবে, যেন গুমের মত নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপারটি খোলাসা করতে হবে। জনগণ তাই চায়।

ক্ষমতায় আসার পর অঙ্গীকার পূরণে মুহূর্তমাত্র দেরি হয়নি সরকারের। যে আইন করবে সরকার তা হবে মানবতার পক্ষে বলেও অভিমত দেন রুহুল কবীর রিজভী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি