ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২২ বছরে মধ্যপ্রাচ্যে গেছে ১ কোটি ১৪ লাখ বাংলাদেশি, কোন দেশে কত?

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত

গত ২২ বছরে (২০০৪ থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত) মধ্যপ্রাচ্যের ১২টি দেশে মোট ১ কোটি ১৪ লাখের বেশি শ্রমিক প্রেরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ তথ্য উপস্থাপন করেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে মধ্যপ্রাচ্যের ১২টি দেশে মোট ১ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৬১ জন শ্রমিক পাঠানো হয়েছে।

এর মধ্যে সর্বাধিক ৫৩ লাখ ৩৩ হাজার ২২৩ জন শ্রমিক গেছেন সৌদি আরবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ২১ লাখ ৯২ হাজার ৯৫৬ জন, ওমানে ১৬ লাখ ৫২ হাজার ৪৮৯ জন, কাতারে ১০ লাখ ৫ হাজার ৯৩৬ জন, কুয়েতে ৪ লাখ ১ হাজার ৯৪২ জন, বাহরাইনে ৩ লাখ ৯ হাজার ২৩৩ জন, জর্ডানে ২ হাজার ৪৫ হাজার ২০৮ জন, লেবাননে ১ লাখ ৭৬ হাজার ৩৯২ জন, ইরাকে ৮৫ হাজার ১৭৬ জন, ইয়েমেনে ৪ হাজার ৪০ জন, সিরিয়ায় ৮৭৯ জন এবং ইরানে ১৮৬ জন শ্রমিক পাঠানো হয়েছে।

মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের আরেকটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৩০ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, বর্তমান সরকার বিদেশে কর্মরত বাংলাদেশিদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার চিহ্নিত

বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু দেশকে বিকল্প শ্রমবাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, পর্তুগাল, সাইপ্রাস, ফিজি, সার্বিয়া, ইতালি, রোমানিয়াসহ বিভিন্ন দেশকে বিকল্প শ্রমবাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকা-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বৈদেশিক কর্মসংস্থান খাত উন্নয়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বন্ধ বাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে কাজ করছে।

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।

এই পদক্ষেপগুলোর অংশ হিসেবে বর্তমানে কম্বোডিয়া, সিশেলস, সার্বিয়া, ফিজি, রোমানিয়া, মেসিডোনিয়া, মরিশাস, মঙ্গোলিয়া ও রাশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে। পাশাপাশি মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে শ্রমবাজার পুনরায় চালুর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

মন্ত্রী আরও জানান, বৈদেশিক কর্মসংস্থান সহজ করতে বাংলাদেশ ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ১৮০ দিনের পরিকল্পনার আওতায় আরও চারটি দেশের সঙ্গে এমওইউ, এমওসি বা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সৌদি আরবের পর মালয়েশিয়া দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনার পর এ বাজারটি দ্রুত পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিকভাবে কাজ করছে সরকার।

মন্ত্রী জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিএমইটির অধীনে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং ৬টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট (আইএমটি) ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে।

বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে জাপানি, কোরিয়ান, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষায় স্থানীয় প্রশিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নোয়াখালী-৬ আসনের এনসিপি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৫ সালে ৬২ হাজার ৩৫২ জন নারীসহ মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন শ্রমিক বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে।
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
আরও পড়ুন
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে লাশ মাটিচাপা দিয়ে সবজির চারা লাগানোর অভিযোগ
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর