ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

এসকাপ অধিবেশনে সভাপতিত্ব করল বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৮২তম অধিবেশনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২২ এপ্রিল) অধিবেশনের সকালের একটি সেশনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফকির মাহবুব আনাম।

‘কাউকে পেছনে ফেলে নয়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সব বয়সীদের জন্য একটি উন্নত সমাজ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে এসকাপের এই ৮২তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা ও সদস্য দেশগুলোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

অধিবেশনের ফাঁকে উপদেষ্টা ফকির মাহবুব আনাম কাজাখস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল উন্নয়ন বিষয়ক দেশটির প্রথম উপমন্ত্রী রোস্তিস্লাভ কোনইয়াশকিনের নেতৃত্বে ওই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ডিজিটাল সলিউশন সেন্টার স্থাপন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে টেকসই জৈব-অর্থনীতি (বায়ো-ইকোনমি) গড়ে তোলার প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়ে এসকাপের প্রস্তাবগুলোর প্রতি পারস্পরিক সমর্থনকে উভয় পক্ষই স্বাগত জানায়।

আরও পড়ুন

উপদেষ্টা কাজাখস্তান ও এসকাপ আয়োজিত ‘অ্যাডভান্সিং ট্রাস্টেড এআই ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: ফ্রম ন্যাশনাল লিডারশিপ টু রিজিওনাল সলিউশনস’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-ইভেন্টেও যোগ দেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্য ও দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

সফরকালে উপদেষ্টা ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৭ সাল ঘিরে বড় সুখবর, দুই ঈদে থাকছে লম্বা ছুটি
গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
২০২৭ সাল ঘিরে বড় সুখবর, দুই ঈদে থাকছে লম্বা ছুটি
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বুধবার (৪ নভেম্বর) বি‌জি‌বি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিব আরও জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আরটিভি/এসআর
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি তারকা হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্নেন্স সংক্রান্ত কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার