ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নব-স্থাপিত 'প্রত্নতাত্ত্বিক জাদুঘর' উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এক অনন্য ভূমিকা পালন করবে।

বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলের অমূল্য নিদর্শনসমূহ এই জাদুঘরে সুনিপুণভাবে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক গৌরবের বহিঃপ্রকাশ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

জাদুঘর পরিদর্শনের সময় মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুসমূহ দেখেন।

প্রদর্শনীতে খ্রিষ্টপূর্ব ৩য় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল বা সিলিং এবং পোড়ামাটির বল স্থান পেয়েছে। এছাড়াও দশম-একাদশ শতাব্দীর অমূল্য 'বিষ্ণু' মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর 'তারা' মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জাদুঘর উদ্বোধন শেষে তিনি অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময়, মন্ত্রী অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ও গবেষণায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
আরও পড়ুন
‘কোনো ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’
১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী
সবকিছু ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ