ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‎৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: আরটিভি

সরকার আগামী ৫ বছরের মধ্যে দেশে ২ কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সারফরাজ ফুড ইন্ডাস্ট্রির উদ্বোধন ঘোষণা করেন এবং শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, দেশের বুনিয়াদ ক্ষুদ্র কুটির শিল্প এ খাতের উন্নয়ন বৈষম্য কমাবে। এর জন্য সরকার বিনিয়োগের ব্যবস্থা করবে।

মন্ত্রী বলেন, কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার করতে হবে। এই এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তার পরিপূর্ণ সদ্ব্যবহার আমরা করতে চাই। এজন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার এই সরকার ব্যবস্থা করবে।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুত্তাকিম, ‎স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৈয়দপুর রাজনীতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলামসহ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কুষ্টিয়ায় পৌঁছে দুপুর ২টায় পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন। নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরটিভি/টিআর
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদেরকে নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। অতীত সরকার শিশুদেরকে স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে। শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলেও জানান মন্ত্রী। আরটিভি/টিআর
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। 
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
 গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
৩৮১ শিল্প কারখানা বন্ধ, চালু হয়েছে ২২টি: শিল্পমন্ত্রী
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
মধ্যরাতে স্টেশনে শিশু, আশ্রয় দিতে প্রশাসনের গড়িমসি
ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী