ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া কূটনীতি জোরদারে তুরস্ক সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:১৩ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে রোববার (১০ মে) সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সফরকালে প্রতিমন্ত্রী তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এই বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করতে তিনি তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে এই বৈঠকে আলোকপাত করা হবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে সেখানে আলোচনা হবে।

আরও পড়ুন

পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন যে, তুরস্ক সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য জোরদার করার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 
অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে
পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
নতুন জাতীয় পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি সুখবর দিয়েছে সরকার। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার বিপরীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।
পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশাল বরাদ্দ
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশাল বরাদ্দ
আরও পড়ুন
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে সঙ্গে যাচ্ছেন যারা
তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত!
নয়াদিল্লির অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর: রাশেদ খাঁন