ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। ফাইল ছবি

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে সঙ্গী হয়েছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সফরের অভিজ্ঞতা জানান তিনি।

মো. তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। সফরসঙ্গী হিসেবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা সুন্দরভাবে সমাধান করে দেশে ফিরেছেন বলে জানান তিনি।

জাপানের আবহাওয়া নিয়েও কথা বলেন আমজনতার দলের এই নেতা। তিনি বলেন, জাপানে বেশ শীত ছিল। দেশে ফিরে তার কাছে আবহাওয়া বেশ গরম মনে হচ্ছে।

সফরের অভিজ্ঞতা তুলে ধরে মো. তারেক রহমান বলেন, খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে আগে আমার তেমন ধারণা ছিল না। কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ নিতে হয়, তা জানা ছিল না আমার। সাধারণ বুদ্ধি থেকে মনে হয়েছিল, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হবে বলে সেটি ডান হাতে নেওয়াই উচিত। সেই চিন্তা থেকেই আমি ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলাম।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভিন্ন পোস্টের বিষয়ে তিনি বলেন, যারা বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে। পরবর্তী সময়ে এসব সবার সঙ্গে ভাগ করে নেব।

এর আগে, গত সোমবার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একই সফরে অংশ নেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন। প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই: হাসনাত কাইয়ূম
২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই: হাসনাত কাইয়ূম
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে।  পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে। আরটিভি/এমএম
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
আরও পড়ুন
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ