ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ যাত্রীদের বিআইডব্লিউটিএ\'র জরুরি বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে জরুরি নৌ-বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১৪ মে) বিআইডব্লিউটিএ কর্তৃক প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যাত্রীদের জন্য ১৬ দফা নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, টিকিট কেটে লঞ্চে উঠতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা লঞ্চের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

যাত্রীদের প্রতি ১৬ দফা নির্দেশনায় বলা হয়:

১. টিকিট কেটে লঞ্চে উঠুন এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি সঙ্গে রাখুন

২. অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না

৩. লঞ্চের ছাদে যাত্রী হয়ে উঠবেন না। এতে লঞ্চ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নৌদুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়

৪. শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে আরোহন/অবরোহন করুন। তাড়াহুড়া করে আরোহন/অবরোহন করে জীবনের ঝুঁকি ডেকে আনবেন না

৫. আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা করুন। দুর্যোগপূর্ণ/খারাপ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ করবেন না। কোলে অবস্থায় জীবনের ঝুঁকি নেবেন না

৬. জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতা নিন

৭. পথিমধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ছুটাছুটি করবেন না। এ ধরনের পরিস্থিতিতে ধীরস্থির ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিল করুন

৮. পরিবার-পরিজনকে ঈদের ভিড় শুরু হওয়ার পূর্বেই আপনার গন্তব্যে পাঠিয়ে দিন

৯. নৌযানে আরোহন করে লাইফ জ্যাকেট ও লাইফ বয়া বুঝে নিন

১০. যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না

১১. পকেটমার, অজ্ঞান পাটি এবং ছিনতাইকারীদের থেকে সাবধান থাকুন

১২. দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে উঠবেন না

১৩. লঞ্চ চলন্ত অবস্থায় পথিমধ্যে/মাঝনদীতে ট্রলার থেকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠানামা করবেন না

১৪. ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত টার্মিনালে অপেক্ষা করুন

১৫. বহনকৃত মালামাল নিজ দায়িত্বে রাখবেন

১৬. যাত্রাপথে কোনো রূপ সমস্যার সম্মুখীন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন অথবা হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

এতে আরও বলা হয়, যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২ ও কোস্টগার্ড ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের মধ্যে কোনো ধরনের বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ শিশুদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। ককাসের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পর্যাপ্ত আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আইন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।  শিশুসংক্রান্ত প্রস্তাবিত বা বিদ্যমান আইনে কোনো ঘাটতি থাকলে প্রয়োজনে বেসরকারি বিলের মাধ্যমে সংশোধনী আনার পরামর্শ দেন এবং এ বিষয়ে সংসদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট নিশ্চিতকরণ এবং কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক, পাহাড়ি ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষার বিষয়গুলো বিশেষ জোর পায়। বৈঠকে ককাসের সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ ও মাধবী মার্মা অংশ নেন। আরটিভি/টিআর
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
আরও পড়ুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
সাহিত্যদেশ: রুচিশীল সাহিত্যচর্চার আশাব্যঞ্জক যাত্রা
ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল