নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৩:১৭ পিএম


নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম : ছবি সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। 

মঙ্গলবার (২৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতাও রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমাদের পশু বিক্রি ও ঈদ যাত্রা—দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হতে হবে।

মন্ত্রী বলেন, কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission