ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চিড়িয়াখানায় রাখা হবে ‘ট্রাম্পকে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৭:২০ এএম
অ্যালবিনো জাতের মহিষ ওরপে ‘ডোনাল্ড ট্রাম্প’ : ছবি সংগৃহীত

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে চিড়িয়াখানায় রাখা হবে। ইতোমধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল কেরানীগঞ্জ মডেল থানা থেকে মহিষটি নিজেদের হেফাজতে নিয়েছে।

জননিরাপত্তা রক্ষা ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বিশেষ নির্দেশে ক্রেতার কাছ থেকে মহিষটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

বিরল প্রজাতির এই প্রাণীটিকে এখন থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের একটি খামারে বড় হওয়া এই মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হওয়ায় সেটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে উদ্ভূত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন এবং ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটি সরকারি হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে। মূলত বিরল বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক প্রচারণার কারণে প্রাণীটিকে জবাই না করে প্রাণিসম্পদ হিসেবে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মহিষটিকে রাখার জন্য বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে।

অ্যালবিনো জাতের এ মহিষটির গায়ের রঙ, চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে প্রদর্শনীর জন্য আজ রাতেই চিড়িয়াখানায় আনার কথা আছে, এখনও আসেনি। আমরা একটা শেড প্রস্তুত করেছি ওটাকে রাখার জন্য। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদেও বিশেষ গুরুত্ব পেয়েছিল। বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যম এই অ্যালবিনো মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পর এটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। শেষ পর্যন্ত অতিরিক্ত জনসমাগম ও জনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে সেটিকে কোরবানির হাট থেকে সরিয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো। এখন থেকে খামারের পরিবর্তে এটি জাতীয় চিড়িয়াখানায় সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে বিএনপি সরকারের আমলে সফলভাবে প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আরও পড়ুন
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ