ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় জাপানের রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৫:০৭ পিএম
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা অসাধারণ নিষ্ঠা, সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়ে আসছেন।

বৃহস্পতিবার (২৮ মে) জাপানের ঢাকাস্থ দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় রাষ্ট্রদূত সাইদা শিনিচি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত জাতিসংঘ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিশেষ করে বাংলাদেশি সৈন্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ সদস্য পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে গত বছর সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্রদূত তাদের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি মানবতার প্রতি সর্বোচ্চ অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

একই সঙ্গে বাংলাদেশসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন তারেক রহমান
১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৩ বছর পর ১৯৯৩ সালে জাতিসংঘের একই মঞ্চে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিন বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও বিশ্ববাসীর সামনে ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই যেকোনও সংঘাতের সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা