শেনজেনভুক্ত কোনো দেশের ভিসাধারীদের জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দেশে অবস্থান করলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
সোমবার (২২ জুন) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।




