ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চলতি মাসে ৩ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মাসে সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

শনিবার (৪ জুলাই) ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি পৃথক ছয়টি আদেশ জারি করেছেন।

জানা গেছে, আগামী ১৩ জুলাই ইসির উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাচ্ছে বাহরাইনে। এ ছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে।

আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে সিঙ্গাপুরে। ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে ২৯ জুলাই।

অন্যদিকে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম যাবে ফ্রান্সে। আর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম যাবে। পুরো সফরের ব্যয় বহন করা হবে আইডিইএ প্রকল্প-২ থেকে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে নতুন করে ওই তিনটি দেশ যোগ হচ্ছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করে এনআইডি প্রিন্ট করে ইসি। এরপর তা দূতাবাসের মাধ্যমে আবার সংশ্লিষ্টদের এনআইডি সরবরাহ করে থাকে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণ নিচ্ছেন ৩৮ হাজার পুলিশ
বুধবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি কথা জানান। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণ নিচ্ছেন ৩৮ হাজার পুলিশ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী
নেপালের বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। 
নেপালের বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ
শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্যের ভুলের কারণে ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত বেতন-বোনাস জমা দেওয়ার অপশন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬-এর মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি-এমন শিক্ষক-কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে। মাউশি জানিয়েছে, যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে, অর্থাৎ বাউন্স ব্যাক হলে, সেটি বকেয়া হিসেবে বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই। EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য দেওয়া হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ আবার পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর-২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বকেয়া মাসওয়ারি সাবমিট করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আরটিভি/এসআর  
শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
আরও পড়ুন
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
বিজিবিতে সৈনিক পদে চাকরি, এইচএসসি পাসে আবেদন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ