ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হাসান মাহমুদ। সেই পারফরম্যান্সের জন্য এবার আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের অলি রবিনসন।

আগস্ট জুড়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই তিন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার সোনাল দিনুশা। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ রান। দ্বিতীয় টেস্টে আরও উজ্জ্বল ছিলেন তিনি।

প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৩৩ রানে। তার ব্যাটিং দৃঢ়তায় ভারতকে রুখে দিয়ে ম্যাচটি ড্র করে শ্রীলঙ্কা। দুই টেস্টে দিনুশার সংগ্রহ ৪২০ রান, ব্যাটিং গড় ১৪০.০০। সিরিজে দুই দলের মধ্যে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন অলি রবিনসন। প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখিয়ে ৮০ রানে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে মাত্র ৩৫ রানে ৮ উইকেট শিকার করেন এই পেসার।

তার দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড দুই ম্যাচেই জয় পেয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। আগস্টে দুই টেস্টে রবিনসনের শিকার ১৬ উইকেট, বোলিং গড় মাত্র ৭.১৮। নতুন বলে তার আক্রমণাত্মক বোলিং ও নিয়ন্ত্রিত লাইন-লেংথ ইংল্যান্ডের সাফল্যে বড় ভূমিকা রাখে।

তালিকার তৃতীয় ক্রিকেটার বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ডারউইনে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আরও ৩ উইকেট শিকার করেন হাসান।

তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হাসান মাহমুদের মোট শিকার ৯।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
407139
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ।
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই সুখবর এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের। বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।  প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে। সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে আরটিভি/এসআর
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার সিরিজ থেকে একটি দল যোগ দেবে এই গ্রুপেও। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার বি। এদিকে এ গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান, আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে।  তাদের সঙ্গে সুপার সিরিজ পেরিয়ে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার এ। ৫০ ওভারের বিশ্বকাপের ১৪তম আসর বসতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।  এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আরটিভি/এসআর
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আরও পড়ুন
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার