ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা ব্যক্তিগত গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আপত্তির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আগের নির্দেশনা কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে অর্থ বিভাগ জানায়, গত ৯ জুলাই জারি করা দুটি চিঠির বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে সুদমুক্ত ঋণে গাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিতে বলেছিল।

আরও পড়ুন

একই দিনে পাঠানো আরেকটি চিঠিতে সরকারি কর্মকর্তাদের প্রেষণে দেশ-বিদেশে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের সুযোগ সীমিত করে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। ওই দুটি চিঠিতেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ ছিল।

তবে সর্বশেষ অর্থ বিভাগের নতুন চিঠিতে জানানো হয়েছে, ৯ জুলাইয়ের ওই দুটি নির্দেশনার ভিত্তিতে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, বর্তমানে উপসচিব পদমর্যাদা থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের সুবিধা পান। যদিও ৯ জুলাই অর্থ বিভাগ পৃথক এক পরিপত্রে এই সুদমুক্ত ঋণ সুবিধা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন।  
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
দুদকের কর্মচারীদের ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা