হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক ফিরবেন মঙ্গলবার

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৮:০০ পিএম


হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক ফিরবেন মঙ্গলবার
বাংলার জয়যাত্রার নাবিকরা- ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন। মঙ্গলবার (২১ জুলাই) তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (২০ জুলাই) বিএসসির প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান বলেন, আজ সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নাবিকরা রওনা দেবেন। মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

পারস্য উপসাগরে কয়েক মাসের অনিশ্চয়তা ও দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটির সমুদ্রযাত্রা শেষ হওয়ায় নাবিকরা দেশে ফিরছেন।

আরও পড়ুন

গত ২৩ জুলাই এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি ৩১ জন বাংলাদেশি নাবিককে নিয়ে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার কারণে ১১৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারত থেকে হরমুজ প্রণালি পেরিয়ে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়।

কিন্তু ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নৌপথে পরিণত হয়। কয়েক দফা চেষ্টা করেও জাহাজটি উপসাগর ত্যাগ করতে না পেরে সেখানে আটকে পড়ে।

বিএসসির কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পুরো সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত শিপিং করপোরেশন নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে এবং নাবিকদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission