ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠছে। সে কারণে পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল হয়ে আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ফলে সমস্যা শেষ হয়ে যাওয়ার কথা। তারপরও চলমান আন্দোলনে কয়েকজনের মধ্যে যে ধরনের সংহিস আচরণ দেখা গেছে, সেটা কোনোভাবেই পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিছু করতে পারবে বলে মনে করি না। তবে যেহেতু তাদের কাছে লুটের অনেক টাকা আছে, কোথাও কোথাও নাশকতা করতে পারে। এর সঙ্গে ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, ডিসেম্বরের পরও কোনো না কোনো সময় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। ১৯৯১ সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবেন না। এখনও তিনি শান্তিতে থাকতে না দেওয়ার চেষ্টা করবেন। যত দিন উনি বেঁচে আছেন, তত দিন এ চেষ্টা করবেন বলে মনে করি এবং সেটাকে প্রতিহত করবো।

স্বৈরাচারী সরকার ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো আন্দোলনে বিরোধীপক্ষকে দায়ী করার যে প্রবণতা, তা বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকার যথেষ্ট তথ্য-প্রমাণ নিয়েই বিরোধীপক্ষকে দায়ী করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে আন্দোলন মোকাবেলা করতো তার চেয়ে অনেক ভালোভাবে মোকাবেলো করা হচ্ছে। তারপরও দু-একটি জায়গায় ভুলভ্রান্তি হতে পারে। কোথায় গুলি করলে সবচেয়ে কম ক্যাজুয়ালটিতে নিবৃত্ত করা যাবে, সে চর্চাগুলো সরকারের অধীনে পুলিশ করবে।

তথ্য উপদেষ্টা বলেন, আইনে লেখা আছে, পুলিশ কোন পরিস্থিতিতে হত্যার জন্য গুলি করতে পারবে। পরিস্থিতি হলে পুলিশ লিথ্যাল উইপন ব্যবহার করতে পারে, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায়, আইনি নিয়মে অবধারিত ছিল কিনা, সে প্রেক্ষাপটে দেখতে হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান কী, তা স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে। ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটিভি/এমএ
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
আরও পড়ুন
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’