ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস: সমাজকল্যাণ মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগ্রহীত

বিএনপির ইতিহাস আপসকামিতা ও পলায়ন পরতার নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।

মন্ত্রী মরহুম শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাবু ছিলো সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্ববোধসম্পন্ন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাবু ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আদর্শিক সম্পর্ক। বিগত দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম। তিনি যে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। শফিউল বারী বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ