দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনের বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পর তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অন্য একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে বদলি করার কথা জানানো হয়েছে। এই অতিরিক্ত সচিবকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
আরটিভি/টিআর



