ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন ইউনিটে পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম
ছবি প্রতীকী

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএসে সংযুক্ত সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে এবং হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার এবং সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিমকে বান্দরবান এসএএফের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। অন্যথায় ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা
পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে। আরটিভি/এসআর
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক তা কখনোই চাই না। তিনি এজন্য সামাজিক আন্দোলন গড়ে তালার আহ্বান জানান।
খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটিকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা
সীমান্ত ও শুল্ক সুরক্ষা কর্মকর্তার ৫ গুলিতে বেঁচে যাওয়া নারীর মামলা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য