ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, উদ্বোধন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো ও বৈশ্বিক বাণিজ্য গতিশীল করার অংশ হিসেবে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় লালদিয়া প্রজেক্ট সাইটে আয়োজিত এক অনুষ্ঠানে টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ পরিচালিত হবে। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর ওপর চাপ কমানো এবং আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে দ্রুত পণ্য খালাসের সুবিধা তৈরি করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বর্তমানে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাণিজ্য ও পণ্যের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্দরে বড় জাহাজের নোঙর সুবিধা ও দ্রুত কনটেইনার হ্যান্ডলিং নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লালদিয়া টার্মিনাল চালু হলে বন্দরে পণ্য জট কমে আসার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে। লজিস্টিকস খাতের সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্য হারে কমবে।

আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেনমার্কের প্রতিনিধিদল, ব্যবসায়ী নেতা ও সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সার জব্দ
পতেঙ্গা সৈকত সংলগ্ন সড়ক ধস