ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কত হবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

নতুন বেতন কাঠামোতে ১০ম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে।

নতুন বেতনকাঠামো অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে। নতুন হারে সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ১০ম গ্রেডের। নতুন বেতনকাঠামোয় এ গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টের মাধ্যমে এ গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন

তিন ধাপে বেতন বাস্তবায়নের ফলে ১০ম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে প্রথম ধাপে ২৪ হাজার, দ্বিতীয় ধাপে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকায় উন্নীত হবে।

এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষাসহায়ক ও অন্যান্য ভাতাও যুক্ত হবে। ফলে সব ধাপ বাস্তবায়নের পর ১০ম গ্রেডের একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান। নতুন কাঠামোয় এ গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে এ গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা।

নতুন কাঠামোর প্রথম ধাপে মূল বেতন হবে ১৭ হাজার ৫০০ টাকা। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর তা ২৪ হাজার টাকায় উন্নীত হবে। এরপর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা যোগ হলে মোট বেতন প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

নতুন বেতনকাঠামোয় নবম গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে এটি কার্যকর হবে। ঢাকায় কর্মরত নবম গ্রেডের একজন নতুন কর্মকর্তার ২০২৮ সালের জানুয়ারি থেকে মূল বেতন ৪৪ হাজার টাকার সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যোগ হলে মোট বেতন প্রায় ৭০ হাজার টাকা হতে পারে।

অন্যদিকে, সর্বনিম্ন ২০তম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

তবে নতুন কাঠামোয় পুরোনো চাকরিজীবীদের বেতন সবার ক্ষেত্রে এক হবে না। তাদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার ওপর নতুন বেতন নির্ভর করবে। নতুন বেতনকাঠামো কার্যকর হলে এত দিন চালু থাকা ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বাতিল হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
আরও পড়ুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
নতুন পে-স্কেলের মধ্যেই প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার
ঝিনাইদহে প্রধান শিক্ষক পিয়ার মোহাম্মদের বিরুদ্ধে যত অভিযোগ
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি