ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
ফাইল ছবি

‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরাসরি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এই নীতিমালার রুল-৬ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে যথাযথভাবে কোটা সমন্বয়ের মাধ্যমে এসব সরকারি আবাসন বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তর থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দ দেওয়ার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সম্পন্ন করে থাকে। অন্যদিকে, সরকারি আবাসন পরিদপ্তরের দায়িত্ব হলো, এ, বি ও সি শ্রেণির আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয় করা।

এতে আরও বলা হয়েছে, তিন মাসের বেশি সময় খালি পড়ে থাকা এ, বি ও সি শ্রেণির সরকারি বাসাগুলো সরকারি রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসনের পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে কিছু বাসা উপযুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দও দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে খালি বাসার তথ্যসহ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেওয়া হয়। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভায় গৃহীত সুপারিশে বলা হয়, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা বা বাড়ি এ দপ্তর থেকে বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয় করার বিষয়ে সুপারিশ গৃহীত হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
শপিংমল-মার্কেট-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
কওমি মাদরাসা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
২০২৭ সালের এসএসসি-দাখিলের অভিন্ন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত