ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
ফাইল ছবি

কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়িতে জ্বালানি ব্যবহারের সীমা কমিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। এখন থেকে এসব গাড়িতে মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে।

কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসে গণমাধ্যমের এক অনুসন্ধানে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের একাংশ। কোনো কোনো কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া যায়।

অনুসন্ধান অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
নিরাপত্তা উদ্বেগে মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো