ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রয়টার্সের প্রতিবেদন

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়ে ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের তদন্ত শুরু হয়। গত বছরের শেষদিকে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায় সংস্থাটি।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে তাকে প্রথম ছুটিতে পাঠানো হয়েছিল। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই বছরের মার্চ মাসে তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করে।

রয়টার্সের হাতে আসা ৩ জুলাই, ২০২৬ তারিখের একটি চিঠিতে দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও পুতুলের বিরুদ্ধে চীন সফরে আর্থিক জালিয়াতি এবং নিজের শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে। তবে পুতুল এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ উল্লেখ করেন, যেহেতু আপনি দায়িত্ব কার্যকরভাবে পালন করতে আমাকে বাধা দিয়ে চলেছেন, তাই ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। এ ছাড়া বেতন ছাড়া ছুটিতে পাঠানোর পর প্রায় এক বছর পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

সংস্থা সূত্রেরা জানান, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রক্রিয়া চলছিল। আগামী ১২ অক্টোবর এ পদের জন্য নতুন মনোনয়ন ঘোষণা করা হতে পারে এবং যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
চিফ হুইপ সাহেব, দেখলেন তো আলোচনাই কাজে লাগে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে ঐক্যমতের মাধ্যমে যেকোনো জটিলতা ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
চিফ হুইপ সাহেব, দেখলেন তো আলোচনাই কাজে লাগে: ডেপুটি স্পিকার
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
বাংলাদেশ কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ।
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
আরও পড়ুন
জয়-পুতুলের আয়কর নথি জব্দের আদেশ আদালতের
পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য লজ্জার’
পদত্যাগপত্রে যা লিখলেন সায়মা ওয়াজেদ পুতুল