ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
ক্লাস নিচ্ছেন একজন শিক্ষিকা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। একইসঙ্গে কারিগরি শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে দেশের স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাব্যবস্থাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়েই নয়, উচ্চশিক্ষা বা টারশিয়ারি লেভেলেও স্টেম শিক্ষাকে সমানভাবে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন।

কারিকুলাম সংস্কারের বিশদ রূপরেখা তুলে ধরে তিনি জানান, তাত্ত্বিক শিক্ষার সীমাবদ্ধতা দূর করে পুঁথিগত বিদ্যা ও বাস্তব প্রয়োগের দূরত্ব কমাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় সংস্কার চলছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে প্রাথমিক পর্যায়ে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষা, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় ইন্টারপার্সোনাল ও ট্রান্সফারেবল দক্ষতা অর্জনে সাহায্য করবে।

উপদেষ্টা বলেন, বর্তমানে কারিগরি শিক্ষা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয়। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে এটি অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের সব প্রান্তের ও সব স্তরের স্কুলের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হবে। উন্নত দেশের মতো কারিগরি শিক্ষাকে কোনো ‘ট্যাবু’ না ভেবে মূলধারার শিক্ষার সঙ্গে একীভূত করাই সরকারের উদ্দেশ্য।

উচ্চশিক্ষাকে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে যুক্ত করার ওপর জোর দিয়ে মাহ্দী আমিন জানান, দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে কীভাবে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, মানসম্মত গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে নতুন স্টার্ট-আপ এবং সেখান থেকে বিপুল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে 'সেন্টার অব এক্সিলেন্স' বা উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক মানের মেধার প্রশংসা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণরা সুনামের সঙ্গে কাজ করছেন। তরুণদের উপযুক্ত রসদ ও প্ল্যাটর্ফম দিতে পারলে তারা বিশ্ব জয় করতে সক্ষম। সরকার ‘ব্রেন ড্রেন’ রুখে দিয়ে তা ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে চায়।

এ ক্ষেত্রে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের মতো দেশীয় অ্যালামনাইদের এনডাউমেন্ট ফান্ড, সিএসআর ফান্ড ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শক্তিশালী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি বিদেশে কর্মরত দেশীয় বিশেষজ্ঞদের বিশেষ ফেলোশিপের মাধ্যমে দেশের কারিকুলাম ও শিল্প বিকাশে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

‘স্টেম ফর অ্যা ফিচার-রেডি বাংলাদেশ : বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনোমি’ শীর্ষক এই সেমিনারের সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীর মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম প্রমুখ অংশ নেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনের কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। আরটিভি/টিআর
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পোস্টে জানানো হয়েছে, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026) অংশগ্রহণ করবেন সেনাপ্রধান।  এই সম্মেলনে যোগদানের পাশাপাশি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করবেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান বার্ষিক সভা ও প্রদর্শনী (Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition) তে যোগদান করবেন। এ ছাড়াও সরকারি সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। আরটিভি/এসআর
সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনের সংলাপ। রোববার (৪ অক্টোবর) সকাল পৌনে ১০টা থেকে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার অধিবেশন শুরু হয়। দ্বিতীয় দিনের আয়োজনে গণতন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, কূটনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এটি আন্তর্জাতিক এই সংলাপের পঞ্চম আসর। শনিবার (৩ অক্টোবর) সকালে তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। আগামী সোমবার (৫ অক্টোবর) শেষ হবে এ আয়োজন। দ্বিতীয় দিনের কর্মসূচিতে গ্র্যান্ড বলরুমে সকাল ১১টায় ‘ফাইভ সিজ, ওয়ান গ্যাদারিং স্টর্ম’ শীর্ষক কৌশলগত বক্তব্য দেবেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর। সকাল ১১টা ২০ মিনিটে ‘দ্য ডিপ্লোম্যাটিক লেন্স’ পর্বে বক্তব্য দেবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ে কথা বলবেন ভারতের কমেডিয়ান ও এক্সিকিউটিভ কোচ পাপা সিজে। দুপুর ১২টা ১০ মিনিটে ‘হু গেটস টু লিড?’ শীর্ষক গ্র্যান্ড কনভারসেশনে স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, নির্বাচনী সংস্কার কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। অধিবেশনটি সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ও নির্বাচন বিশেষজ্ঞ ক্যাথরিন এম সিসিল। দুপুর ১টা ১০ মিনিটে বক্তব্য দেবেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এর ১০ মিনিট পর ‘ডু উই নো হাউ টু গভর্ন?’ শীর্ষক পর্বে সুশাসন নিয়ে আলোচনা করবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। দুপুর ২টা ৩০ মিনিটে ‘হু ডিসাইডস হোয়েন দ্য মডেল ডিসাইডস?’ শীর্ষক অধিবেশনে রাষ্ট্র পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধনপালা এবং এশিয়া ফাউন্ডেশনের ইনসাইটওয়ার্কসের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। অধিবেশনটি সঞ্চালনা করবেন এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। বিকেল ৩টা ৩০ মিনিটে ‘বিটউইন পাওয়ার অ্যান্ড প্রিন্সিপল’ শীর্ষক বে অব বেঙ্গল লেকচার দেবেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে ‘জার্নালিজম আফটার দ্য টার্নিং পয়েন্ট’ বিষয়ে বক্তব্য দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। দিনের শেষ মূল অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন’ শীর্ষক লিডারশিপ ফোরামে অংশ নেবেন ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সাজ্জানহার, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেজস পোটাপকিনস এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন। অধিবেশনটি সঞ্চালনা করবেন নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বরাল। এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। আরটিভি/এসকে
বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৫ অক্টোবর)। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগের।
অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
শিশুদের শিক্ষা ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে বই ও পোশাকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
শিশুদের শিক্ষা ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী
আরও পড়ুন
এআইয়ের যুগে সফটওয়্যার ইন্ডাস্ট্রি: চাকরি যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে কাজের ধরন?
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই, নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য 
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা