ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করেছে সরকার। আগে থেকেই মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝায় জর্জরিত কর্মীদের জন্য এই সিদ্ধান্ত বিদেশে কর্মসংস্থানের খরচ আরও বাড়িয়ে দেবে।

নতুন এই ফি বিদ্যমান হারের চেয়ে ৫৭.১ শতাংশ বেশি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এমন পরিস্থিতিতে ফি বাবদ নতুন করে ২ হাজার টাকা বৃদ্ধি বিদেশ গমনেচ্ছু অনেক কর্মীর জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল করে তুলবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম পরিচালনা ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়াতে এবং এসব কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করতে ফি সংশোধন করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নানামুখী কল্যাণমূলক সেবা দিয়ে থাকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
আরও পড়ুন
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট