ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকার বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাওয়া সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোট চুক্তি করেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) তার দল ইয়াশার জানিয়েছে, বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতা হয়েছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বর্তমানে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের সময় রয়েছে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। কেউ সরকার গঠন করতে না পারলে আগামী বছর আবার নির্বাচন হতে পারে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় সন্তান জন্ম ঠেকাচ্ছে ইসরায়েল: অ্যামনেস্টি
গাজায় ফিলিস্তিনিদের সন্তান জন্মদানের পথেও বাধা সৃষ্টি করছে ইসরায়েল।
গাজায় সন্তান জন্ম ঠেকাচ্ছে ইসরায়েল: অ্যামনেস্টি
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব ধরনের অন্যায় পদক্ষেপ ও অবরোধ মোকাবিলায় সব উপায় ব্যবহারের কথা জানিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
আরও পড়ুন
গাজায় সন্তান জন্ম ঠেকাচ্ছে ইসরায়েল: অ্যামনেস্টি
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ ‘ফাত্তাহ-২’, কেন ভয়ঙ্কর এত ইরানের এই ক্ষেপণাস্ত্র?