ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়াও নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

বর্ণিত এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের বদলির আদেশে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায়, ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ (Stand Release) হয়েছেন বলে গণ্য হবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি
যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি, দেশ এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে কিভাবে কাজে লাগানো যায়, সেটাই সরকারের বড় চ্যালেঞ্জ। সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে। শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে উপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এজন্য সরকার কাজ করছে। বেকারত্বের হতাশা থেকেই মাদকের ভযাবহতা বেড়েছে। এখান থেকে বের হতে কাজ করতে হবে।  তিনি আরও বলেন, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে। আরটিভি/এসআর  
দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কথা জানান তিনি।   শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন শ্রমমন্ত্রী। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আরটিভি/এসআর
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
আজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন
জাতীয় যুব দিবস আজ। এবার ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।  পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত ২৯ অক্টোবর সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এদিকে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় যুব দিবস উপলক্ষে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। আরটিভি/এসআর
আজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
বদলে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ এলাকায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু নতুনত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানিয়েছেন, ড. আবদুল মঈন এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে নিবিড় পর্যবেক্ষণে রেখে ড. মঈনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। এদিকে, এলজিআরডি মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে, তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আরটিভি/টিআর
স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
আরও পড়ুন
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক