
অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের আয়োজনে শুরু হওয়া ক্যাম্পেইন 'হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া' এখন সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছে। সাত হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে দুই ধাপের বাছাই ও যাচাই প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা তিন বিজয়ী বর্তমানে হিমালয়কন্যা নেপালে তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার উপভোগ করছেন।
মোট ১৩ দিনের এই ভ্রমণে বিজয়ীদের সঙ্গে গাইড হিসেবে রয়েছেন সবার প্রিয় মুখ 'গোওয়াইল্ড', যিনি পুরো অভিযানের রোমাঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। নেপালের পাহাড়, প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলছে ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত এই ক্যাম্পেইন।
বিজয়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ভ্রমণের সুযোগ পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘ বাছাই প্রক্রিয়ায় নিজেদের সেরাদের একজন হিসেবে নির্বাচিত হওয়া এবং এরপর সরাসরি হিমালয়ের দেশে যাওয়ার অভিজ্ঞতাকে তারা জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন। একইসঙ্গে এমন একটি বিশেষ সুযোগ তৈরি করার জন্য তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফানটাস্টিক হেব্বি এনার্জির সঙ্গে এই অভিযানের মূল ভাবনাই ছিল তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের নতুন অভিজ্ঞতা গ্রহণে উৎসাহিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলা। ভিটামিন ডি, ভিটামিন ই, ক্যালসিয়াম ও জিংক সমৃদ্ধ ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুট এই ক্যাম্পেইনের মাধ্যমে এনার্জি, এক্সপ্লোরেশন ও অ্যাডভেঞ্চারের সমন্বয়কে সফলভাবে ফুটিয়ে তুলেছে।
আরটিভি/এমএ



