ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী বলেছেন, উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ধর্ম ও মতের কারণে দেশে কেউ বৈষম্যের শিকার হবেন না—এমন একটি রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম ও অন্যান্য নেতৃবৃন্দ।

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছালেহ শিবলী বলেন, আগামী দিনগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। এতে প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে প্রাপ্য অধিকারেও বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। সেই পরিস্থিতি এখনো থামেনি, বরং বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিরোধী মত দমনের চেষ্টা থেকে ঘৃণা ও প্রতিহিংসার সংস্কৃতি তৈরি হয়েছিল। গত ১৫ বছরে গুম ও খুনের ঘটনা দেখা গেছে। গত নয় মাসে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুজব, গুঞ্জন ও অপতথ্যের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন ছালেহ শিবলী।

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও রাজনৈতিক মতাদর্শের প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে সেটিকে তিনি অন্যায়, অপরাধ বা অস্বাভাবিক কিছু মনে করেন না। কারণ, একজন সাংবাদিক সারাক্ষণ লেখাপড়া করেন, দেশ-বিদেশের খবর রাখেন এবং চারপাশের ঘটনা পর্যবেক্ষণ করেন। ফলে বিভিন্ন বিষয়, আদর্শ ও রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে তার মতামত তৈরি হওয়া স্বাভাবিক। তবে, ব্যক্তিগত বা দলীয় বিশ্বাস যেন সাংবাদিকতার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

ছালেহ শিবলী বলেন, কোনো বিষয়ে নিজের জানা, শোনা বা বোঝা কিংবা ব্যক্তিগত পক্ষপাত যদি সত্য তুলে ধরতে বাধা দেয়, তাহলে বুঝতে হবে ব্যক্তিগত বিশ্বাস সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস তার নিরপেক্ষ সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বিএনপি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে: ছালেহ
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ