ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে নিজের দেশের সাথে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান তিনি।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করেন ত্রিবেদী। এসময় তিন বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন দীনেশ ত্রিবেদী।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। 
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ 
এসময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানালেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ 
জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে বিদ্যুৎ বিভাগ।
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
আরও পড়ুন
পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন
সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা