ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগার সঙ্গে কৃষি-প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

সোমবার (২৭ অক্টোবর) স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মেয়রকে অবহিত করেন প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।

আলোচনায় স্পেনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মালাগা শহরকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতির বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন মালাগার মেয়র। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার মানবিক আশ্রয়দানের বিষয়টি উল্লেখ করেন এবং এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশা প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর সরকারের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কুষ্টিয়ায় পৌঁছে দুপুর ২টায় পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন। নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরটিভি/টিআর
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদেরকে নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। অতীত সরকার শিশুদেরকে স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে। শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলেও জানান মন্ত্রী। আরটিভি/টিআর
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। 
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
 গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি