ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আবারও এলপিজির দাম বাড়ানোর সুপারিশ, আগামী সপ্তাহে ঘোষণা!  

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

গ্রাহকদের সুবিধা না দেখে শুধুমাত্র কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে আবারও বেসরকারি এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) বিভিন্ন পর্যায়ে অপারেটর চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জ বাড়ানোসহ ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

শুনানির ৯০ দিনের মধ্যে সুপারিশ ও মতামতের ভিত্তিতে নতুন দাম দেওয়ার কথা বিইআরসির। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহেই নতুন দাম ঘোষণা দিতে পারে কমিশন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত গণশুনানিতে এই সুপারিশ করা হয়।

বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশে বলা হয়েছে, ইমপোর্ট প্যারিটি প্রাইস প্রতি কেজিতে বর্তমানে ১২৮ দশমিক ৪০ টাকা। নতুন প্রস্তাবনায় এটি ১১৭ দশমিক ১২ থেকে ১২৯ দশমিক ৫ টাকা করার কথা বলা হয়েছে এবং ১২৮ দশমিক ৭০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) চার্জ বর্তমানে প্রতি কেজিতে ১৬ দশমিক ৭৪ টাকা রয়েছে, এই চার্জ নতুন করে প্রস্তাব ২৭ দশমিক ৬২ থেকে ৩৬ দশমিক ৯২ টাকা প্রস্তাব করা হয়েছিল। তবে কারিগরি কমিটি প্রতি কেজিতে ২৩ দশমিক ৪৮ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

ডিস্ট্রিবিউটর চার্জ (রিটেইলারের আঙিনা পর্যন্ত পরিবহন ব্যয়সহ) বর্তমানে প্রতি কেজিতে রয়েছে ৪ দশমিক ১৭ টাকা, যা প্রস্তাবনায় বাড়িয়ে ৮ দশমিক ৩৪ থেকে ১২ দশমিক ৫০ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি ৬ দশমিক ৬৭ টাকা করার প্রস্তাব করেছে।

রিটেইলার চার্জ (হোম ডেলিভারি চার্জ ব্যতীত) বর্তমানে প্রতি কেজিতে ৩ দশমিক ৭৫ টাকা থাকলেও, প্রস্তাবিত হার ৫ দশমিক ৮৩ থেকে ৭ দশমিক ৫০ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি ৫ দশমিক ৮৩ টাকা নির্ধারণের সুপারিশ করে।

রিটেইলার পয়েন্টে সব খরচ মিলিয়ে রিটেইলার প্রতি কেজি এলপিজির বর্তমান মূল্য ১৫৩ দশমিক ৬ টাকা, যা প্রস্তাবে ১৫৮ দশমিক ৯১ থেকে ১৮৫ দশমিক ৯৭ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি প্রতি কেজি এলপিজি ১৬৪ দশমিক ৬৮ টাকা দাম নির্ধারণের সুপারিশ করে।

এসব ধরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

এদিকে ক্যাবের উপদেষ্টা খলিলুর রহমান শুনানিতে বলেন, এলপিজির দাম বাড়ানোর ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা-অসুবিধা দেখা বিইআরসির দায়িত্ব। সেটি না হলে এই শুনানি সঠিক হবে না।

সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, বার বার ব্যবসায়ীদের কথায় এভাবে দাম বাড়াতে থাকলে বিইআরসির ওপর গ্রাহকদের কোনও আস্থা থাকবে না। তাদের উচিত কেন গ্রাহকরা ন্যায্য দামে এলপিজি পাচ্ছে না, সেটা খতিয়ে দেখা। এছাড়া বেশি দাম নিচ্ছে, কৃত্রিম সংকটের অভিযোগের বিষয়ে বিইআরসির উদ্যোগ নেওয়া উচিত। অথচ সেসব না করে তাদের কারিগরি কমিটি দাম বাড়ানোর প্রস্তাবে সুপারিশ করে বসে আছে। এ যেন আগে আগে এসে সিট দখল করার মতো। এখন বিইআরসির উচিত একটু ব্রেক করা । সাধারণ মানুষের দিক বিবেচনা করা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান তিনি। এ সময় টয়োটার প্রথম প্রাইভেটকারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। তিনি জানান, কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ নির্মিত হয়। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে। আরটিভি/এসআর
স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
ককপিটের ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ককপিটের ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিআরটিএ।
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর 
মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর 
ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা
আরও পড়ুন
গোপালগঞ্জে পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন 
আরও বাড়তে পারে এলপিজির দাম, জানা যাবে বৃহস্পতিবার
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’
ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট