
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বামীর পেনশন না পাওয়ার অভিযোগ করেছেন নুরজাহান বেগম নামে এক বৃদ্ধ নারী।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি এ অভিযোগ জানান।
এ সময় প্রধানমন্ত্রী নুরজাহান বেগমের কাছে উপহার তুলে দেন। পরে ওই নারী জানান, তার স্বামী মারা গেছেন, কিন্তু তিনি স্বামীর পেনশন পাচ্ছেন না। প্রধানমন্ত্রী জানতে চান, এ বিষয়ে কোনো দরখাস্ত করা হয়েছে কি না।
পাশে থাকা নুরজাহান বেগমের ছেলে জানান, তার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তারা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়, নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা। এ সময় তিনি দরখাস্ত আনা হয়েছে কি না জানতে চান। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্ত অনুষ্ঠানের গেটে রাখা আছে।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন অফিসার বলেন, দরখাস্ত সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা (ডিসি) দেবেন।
আরটিভি/এমএ


