ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় মহাখালির আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিলো আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল।

এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাই তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলু-সহ নেতৃবৃন্দ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
আত্মসমর্পণ করা পরাজিত শক্তিকে মানুষের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে: রিজভী
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র‍্যালির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
আত্মসমর্পণ করা পরাজিত শক্তিকে মানুষের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে: রিজভী
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল