ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ বাড়ছে বিদেশি কর্মীদের জন্য। আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট কর্মী নিয়োগের সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০।

নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতেও বিদেশিদের কাজের সুযোগ থাকবে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য রয়েছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ।

বাংলাদেশিদের জন্য কী সুযোগ

ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এদিকে গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

কীভাবে আবেদন করতে হবে

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন।

অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস।

২০২৭ সালের জন্য আবেদনপ্রক্রিয়ায়ও নির্দিষ্ট সময়সূচি রয়েছে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধু চাকরির প্রস্তাব থাকলেই হবে না; সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া ইতালির নতুন একটি ব্যবস্থার আওতায় দেশটির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এ প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন ৩৭০ জন কর্মী, ১০০ টাকায় আবেদন
ব্রুনাইয়ে বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন ৩৭০ জন কর্মী, ১০০ টাকায় আবেদন
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের শিল্পাঞ্চলে বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের জেরে কিছু কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হলেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে মজুরি বৃদ্ধির পরও গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।  একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।  কারখানা ছুটির পর বেশির ভাগ শ্রমিক শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। তবে জেলার বাকি অধিকাংশ পোশাক কারখানায় নির্বিঘ্নে কাজ চলছে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। কিছু সময় তারা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখে। বুধবার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে। আরটিভি/এসআর
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
আরও পড়ুন
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
বাংলাদেশে প্রথমবারের মতো ‘জঁ মোনে মডিউল’ চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে